এইডস আক্রান্ত জেনেও ২ মেয়ের ওপর দিনের পর দিন ধরে অত্যাচার চালিয়েছে l
আশ্চর্যের বিষয়, সবকিছু জেনে বুঝেও মেয়েদের ওপর স্বামীর লালসার কথা কাউকে জানতে দেননি ওই দুই সন্তানের মা l ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের কান্দিভালি এলাকায়l
সূত্রের খবর, ২০০৫ সালে প্রথম বাবার লালসার স্বীকার হয়েছিল বড় মেয়ে l তারপর থেকে ক্রমাগত প্রতি রাতে বড় মেয়েকে নিয়ম করে ধর্ষণ করা হত বলে অভিযোগ l অত্যাচার সহ্য করতে না পেরে, বাবার অপকীর্তির কথা মাকে জানিয়েছিলেন বছর ২১-এর ওই তরুণী l কিন্তু, তাতে কোনও কাজ হয়নি l পরিবারের সন্মানের কথা ভেবে মেয়েকে সমস্ত ঘটনা চেপে রাখার নির্দেশ দেন মা l এই করেই চলছিল সব কিছু l কিন্তু, বড় মেয়েকে ছেড়ে এরপর বাবা নজর দেয় বছর ১২-র ছোট মেয়ের ওপর l আর তারপরই বিষয়টি মেনে নিতে পারেননি বছর ২১-এর ওই তরুণী l মাকে জানিয়ে কোনও কাজ হবে না জেনে এক প্রতিবেশীর সাহায্য নেন তিনি l পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে l অসুস্থতার কথা জেনে ওই ব্যক্তিকে পাঠানো হয় হাসপাতালে l ডাক্তারি পরীক্ষার পর জানা যায়, ওই ব্যক্তি এইডস আক্রান্ত l শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে সে ওই মরণ রোগের নিরাময় খাচ্ছে বলে জেরায় স্বীকার করে l মরণ ব্যাধি নিয়ে ঘুরে বেড়ালেও, সেই অবস্থাতেই সে বছরের পর বছর ধরে বড় মেয়ের ওপর অত্যাচার চালিয়েছে বলে জানায় পুলিশ l
ব্যক্তির বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করে l চারকোপ থানার পুলিশই শেষ পর্যন্ত ওই দুই বোনের থাকার ব্যবস্থা করে দিয়েছেl
Its our world. so I angri its
No comments:
Post a Comment